আমাদের ইতিচক্র

ইতিহাসকে জানা, ভাবা, আলোচনা করা এবং নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তোলা — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাবের আয়োজনে।

ইতিচক্র কি ?

ইতিচক্র BD History Club-এর অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম, যেখানে ইতিহাসকে বই, মুভি ও ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আকর্ষণীয়ভাবে জানার ও বিশ্লেষণের সুযোগ তৈরি করা হয়। প্রতি মাসে একটি বই, মুভি বা ঐতিহাসিক ঘটনা নির্বাচন করা হয়। অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি পড়ে, দেখে বা গবেষণা করে Book Review, Movie Review বা Historical Event Review লিখে ক্লাবের নির্দিষ্ট গ্রুপে পোস্ট করেন।

এরপর একটি নির্দিষ্ট দিনে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাবের সদস্যদের পাশাপাশি আগ্রহী বাইরের অংশগ্রহণকারীরাও যোগ দিতে পারেন। লিখিত রিভিউ ও আলোচনায় অংশগ্রহণ—দুটির ভিত্তিতে মূল্যায়ন করে সেরা রিভিউ বা অংশগ্রহণকারী ঘোষণা করা হয়। এভাবেই ইতিচক্র আনন্দ, প্রতিযোগিতা, আলোচনা ও জ্ঞানচর্চাকে একসঙ্গে যুক্ত করে ক্লাবের সদস্য এবং ক্লাবের বাইরের অংশগ্রহণকারীদের ইতিহাস সম্পর্কে আরও জানার, পড়ার, বিশ্লেষণ করার এবং নিজেদের চিন্তা প্রকাশ করার জন্য উৎসাহিত করে।