গ্রুমিং সেশান
নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করার শিল্প শেখার একটি হাতে-কলমে কর্মশালা — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাবের আয়োজনে।
গ্রুমিং সেশান কি?
একাডেমিক জ্ঞান আর দক্ষতার পাশাপাশি একজন মানুষের বাহ্যিক উপস্থাপনা ও শিষ্টাচারও তার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। "গ্রুমিং সেশন" মূলত সেই জায়গাটাতেই কাজ করে — যেখানে ক্লাব সদস্যরা শেখেন কীভাবে যেকোনো পরিবেশে, বিশেষত পেশাদার ও একাডেমিক পরিসরে, নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে হয়।
অভিজ্ঞ প্রশিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে সাজানো এই সেশনে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি রাখা হয় বাস্তব অনুশীলনের সুযোগ, যাতে অংশগ্রহণকারীরা শেখা বিষয়গুলো নিজের জীবনে সহজেই প্রয়োগ করতে পারেন।
অর্ধদিনব্যাপী কর্মশালা
সময়সীমা
হাতে-কলমে অনুশীলন
ফরম্যাট
সকল সদস্য




